Description
অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনূভুতি মনপিঞ্জরে সুখের আভাস ছড়ায়। হৃদয়ে প্রণয়ের মোহ জাগায়। গোধূলিবেলার রোদ্রময়ী আকাশ দেখে অজান্তেই বক্ষস্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকি জুড়ে প্রবল্ভাবে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রুং নেই আর কোন রুপও নেই। শহরের বুকে সন্ধ্যে নামলে নিয়নবাতির হলদে আলোর ভিড়ে এই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, “কাকে মিস করি আমি? আর কেনই বা মিস করি?” বর্ষণের অশ্রান্ত আকাশের মতো প্রশ্নগুলোও বিধবস্ত প্রায়। যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আবার কখনো-সখনো মনে হয় কারো আরত্তে আবদ্ধ হয়ে আছে। কেউ ” আমৃত্যু ভালোবাসি তোকে”।






Reviews
There are no reviews yet.