Description
“নাল রহস্য” বহাচতে লেখা ফ্ল্যাপের কথা: চুপচাপ কয়েক ফোটা উষ্ণ কিছু নাকের ওপর পড়তেই তন্দ্রা কেটে গেল ওর এবং আচমকা উঠে বসে, এই এতগুলো বছর ওকে যেভাবে সতর্ক থাকতে শিখিয়েছে, ও চট করে রিভলবারটা মুঠোয় নিয়ে চারপাশে তাকাল ও যেখানে শুয়েছিল সেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না। সকালের সূর্য অনেকক্ষণ সামনের পাহাড়টা ডিঙিয়েছে, তবু এখানে রোদ নেই-কারণ মাথার ওপরটায় ঠাসাঠাসি শাল-সেগুন গাছের। পাতা হাত খরাধরি করে তাকে আড়ালে রাখছে। গাছগুলোর তলা পরিষ্কার নয় মোটেই এবং এখানে থেকে প্রায় খাড়া নেমে গেছে পাহাড়টার গা ধরে অনেক নীচে যেখানে সেরা তিস্তা চুপচাপ শুয়ে আছে। কাছাকাছি একরাশ ঝিঝি তীক্ষ্ম শব্দ করে যাচ্ছে প্রতিদিনের মতো, এছাড়া আর কারো শব্দ নেই। মাথা ঘুরিয়ে চারপাশ দেখে ও হাতের চেটো দিয়ে নাক মুছতেই চমকে উঠল চটচটে লাল রক্ত।



Reviews
There are no reviews yet.