Description
মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে-ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল-ওহে হরি, ভূষণো গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েচো নাকি? হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল-ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা-আ-আ-পথের বাঁকের আড়াল হইতে একটি ছয়-সাত বছরের ফুটফুটে সুন্দর, ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল-আবার পিছিয়ে পড়লে এরি মধ্যে। নাও এগিয়ে চল-


Reviews
There are no reviews yet.