Description
লালসালু’কে সৈয়দ ওয়ালীউল্লাহ্র শ্রেষ্ঠতম কীর্তি হিসেবে বিবেচনা করা হয়। ধর্মভীরু গ্রামীণ মুসলিম সমাজে এক কল্পিত মাজারকে পুঁজি করে একজন চতুর ধর্ম-ব্যবসায়ী কীভাবে প্রতিষ্ঠা পায়, স্বার্থ হাসিলের তাগিদে গড়ে তোলে পাপের সাম্রাজ্য-তারই আলেখ্য এ উপন্যাসে চিত্রিত। উপন্যাসটি যেভাবে শুরু হয়, তাতে পাঠকের মনে একধরনের কৌতূহল বিরাজ করে। সে-কৌতূহল মেটাতে গিয়ে পাঠক ধীরে ধীরে জানতে পারে উপন্যাসটির কাহিনি গড়ে উঠেছে মজিদ নামে এক স্বার্থান্বেষী, ক্রুর, ভণ্ড, ধর্ম-ব্যবসায়ীকে কেন্দ্র করে; যে স্বার্থান্বেষণে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উপনীত হয় মহব্বতপুর গ্রামে।






Reviews
There are no reviews yet.