সেরা গোয়েন্দা পঁচিশ

৳ 155.00

1 in stock

Description

গোয়েন্দা কাহিনীর ধর্মই হল রহস্যের অপরাধের জাল বিস্তার করে ধীরে ধীরে তাকে গুটিয়ে নিয়ে আসা। খুবই সতর্কভাবে এ কাজ করতে হয়। কোথাও এতটুকু ফাঁকফোকর রাখলে চলবে না। রহস্য কাহিনীতে যেমন রহস্যকে ঘনীভূত করতে পারলেই কাহিনীর সার্থকতা গোয়েন্দা গল্পে কিন্তু তা নয়। গোয়েন্দা কাহিনী তখনই প্রাণবন্ত যখন নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে প্রকাশ্যে নিয়ে আসা হয়।

শুধু বুদ্ধির মারপ্যাঁচ নয়, সেই সঙ্গে চাই ঘটনার ঘনঘটা এবং বৈচিত্র্য। আর চাই অনবদ্য প্রাকৃতিক পরিবেশের উপস্থাপনা। সেইসঙ্গে কাহিনীর গতি, চমক ও ঠাসা উত্তেজনা তো চাই-ই। এগুলোর সমন্বয় না ঘটলে কাহিনী অচল। সব সময় মনে রাখতে হবে খুনি এবং গোয়েন্দা দুজনেই কিন্তু গল্পের চরিত্র। তাই বাস্তব সত্য যাই থাকুক না কেন রহস্য ও গোয়েন্দা কাহিনী থ্রিলারধর্মী হলে বেশি উপভোগ্য হয়। শুধু তাই নয়, পেশাদার গোয়েন্দাদের চেয়ে প্রাইভেট অনুসন্ধানীরাই গোয়েন্দা গল্পে বেশি জনপ্রিয়। সেরা রহস্য পঁচিশ-এর পর সেরা গোয়েন্দা পঁচিশ-এ তাই শখের গোয়েন্দাদেরই প্রাধান্য।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সেরা গোয়েন্দা পঁচিশ”

Your email address will not be published. Required fields are marked *

Add to cart